ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নড়াইলে বিএনপি নেতা কাজী রেজাউল করিমকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা কাজী রেজাউল করিম ওরফে পারভেজ কাজীকে (৫০) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


তিনি বয়রা গ্রামের কাজী গোলাম মওলার ছেলে এবং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি। গ্রাম্য শত্রুতার জের ধরে আজ সোমবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, পারভেজ কাজী সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় বৌ বাজার থেকে ভ্যান যোগে বাড়িতে ফেরবার পথে বয়রা গ্রামের মধ্যে বাদশা কাজীর বাড়ির পাশে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


আহতের চাচাতো ভাই কাজী বুলু জানান, ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে- পারভেজের হাত-পায়ের রগ কেটে গেছে।


নড়াইল জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, পারভেজ কাজী লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি।


অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সৈয়দ ফরহাদ বিন হক (সৌরভ) জানান, হাত-পায়ের রগ কেটেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেছি।


লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑